Kapil Dev Goswami
Amazon.in17 Apr 2022
অনবদ্য রচনা। অনবদ্য রচনা।
হায় আমার ভাগ্য, আমার নিজের শহরের ইতিহাস যে এত রোমাঞ্চকর হতে পারে তা কখনো ভেবেও দেখিনি। এই উপন্যাস যদি সিনেমার পর্দায় আনা সম্ভব হয় তাহলে বাহুবলী র মতো সিনেমা অনেক পিছনে পড়ে থাকবে। ধর্ম, রাজনীতি, প্রতিশোধ, প্রেম , বীরত্ব, ত্যাগ সবকিছুই দারুন ভাবে উপস্থাপনা করা আছে। কালাপাহাড়ের চরিত্রটা একটা দুর্দান্ত ভিলেনের হওয়া সত্ত্বেও তার প্রতি একটা সহানুভূতি মনের মধ্যে নাড়া দেয়। রাজ্যের সবার প্রিয় রাজকুমার শীতলের এক অসম যুদ্ধে মৃত্যুবরণ আমার কাছে এই উপন্যাসের সবচেয়ে দুঃখজনক অধ্যায়। তার নব বিবাহিতা স্ত্রী মনোরমাকে সিদ্ধি খাইয়ে সহমরণে পাঠানোর দুষ্টু রাজপুরোহিতের যে চক্রান্ত, রাজকুমার রঘুনাথের তার বন্ধুসমা বৌদিদিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা। সর্বোপরি শ্রীনিবাস আচার্যের মহারাজা বীর হাম্বীর এবং কালাপাহাড় দুজনকে একসাথে বুকে টেনে নিয়ে উক্তি এইবার আমার বিষ্ণুপুর আসার কাজ সম্পূর্ণ হলো। উফফ অসাধারণ। পড়তে পড়তে হাজার বছর আগের সময়ে হারিয়ে গিয়েছিলাম গিয়েছিলাম। ধন্যবাদ দেবারতী ম্যাডাম । Read more Read less














